তোমার ঝামেলা তোমার,
আমার ঝামেলা আমার।
একে তো নিজের জ্বালায় জ্বলছি,
তারপরে অপরের জ্বালা-
কাটা ঘায়ে নুনের ছিটে।

তাই সমাজে থাকলেও সমাগমে থাকতে নেই-
সমাগমে থাকলেই বয়ে বেড়াতে হয় ঝামেলা।
তাই সামাজিক হওয়া পাপ,
তা বলে আমি কারোকে অসামাজিক হতে বলছি না!

সমাজে থাকো
কিন্তু নিজের মধ্যে সমাজকে রেখো না।