১) কারাতে

স্ত্রী। আমি ঘরেই কারাতের অনুশীলন করি।
স্বামী। ডোমেস্টিক ভায়োলেন্স।

২) স্বভাব

স্ত্রী। স্বামী যা শেখাবে তাই শিখবো।
স্বামী। কুকুরের লেজ যতই সোজা করো বেঁকে যাবেই।

৩) গাই বাছুর

স্ত্রী। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, তাতে কী এসে যায়?
স্বামী। অনেকে আবার গাই বাছুর সমেত বিয়েও করে!

৪) কেয়ার

স্ত্রী। স্বামী কেয়ারিং হতে হবে।
স্বামী। কেয়ার ফর দি কেয়ার টেকারস।

৫) পুজো

স্ত্রী। আমি তোমায় মনে মনে পুজো করি গো।
স্বামী। বেল পাতা দিয়ে না গাঁদাল পাতা দিয়ে!