আমি আবিষ্কার করলাম-
মেয়ের তখন পনেরো বছর বয়স,
ব্যবহার পাঁচ বছরের শিশুর মতো।

মা হয়ে আমিই মেয়ের চিকিৎসক।
বড়োদের মতো ভাবতে শেখালাম-
সবাই শিখতে পারে, ও পারলো।

এখন ও অনেকটাই বড় হয়ে গেছে-
বুঝতে পারে ছোট আর বড়োর ভেদাভেদ।
ও আরও বড় হোক আমি চাই-
বুঝুক ছোট থেকে বড় হয়ে ওঠার লড়াই।