নেতাজী-
তুমি জর্জ ওয়াশিংটনের থেকেও বড়।

তার যুদ্ধে
কেবল সাদা চামড়ার সাথে সাদা চামড়ার লড়াই হয়েছিল।
রেড ইন্ডিয়ান মানে আসল আমেরিকানরা বাদ,
কালো আদমি মানে আফ্রো আমেরিকানরাও বাদ।

কিন্তু তোমার যুদ্ধে
সাদা চামড়ার সাথে লড়লো বাদামি চামড়া-
ব্রাহ্মণ থেকে চণ্ডাল
হিন্দু থেকে মুসলমান
পুরুষ থেকে নারী
বাঙালি থেকে পাঞ্জাবি
আর্য থেকে অনার্য...
তুমি কোনো জাতির নেতা নও।
তুমি দেশের নেতা, নেতার নেতা, নেতাজী।