'তোমার বাড়িতে আমি থাকবো না
কিন্তু তোমার গাছের সব আম আমার চাই,
নইলে তুমি দুবেলা ভাত পাবে না।
কোনো আম তুমি বাজারে বেচতে পারবে না'।
অতিথি ঘরে থেকে যদি অর্থনীতিতে হাত না দেয়,
তাহলে কোনো ক্ষতি নেই।
কিন্তু অতিথি যদি প্রতিবেশী হয়ে
ঘরের খাবার চুরি করে, তাহলে বিপদ।
সেই অতিথিকে ঘর থেকে তাড়িয়েও কোনো লাভ নেই।
লড়াইটা তোমার সাথে আমার নয়।
লড়াইটা তোমার অর্থনীতির সাথে আমার অর্থনীতির।
'আমি আম খেয়ে বেঁচে থাকবো।
আর তুমি আমাকে না হত্যা করে
আম গাছটা কাটতেও পারবে না'।
মন্তব্য (4)