উন্নতি শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2023-01-27 · 469 ভিউ উন্নতি হলে তো আগে ভাঙতেই হবে, না ভাঙলে গড়বো কি করে? যদি ভাঙায় আপত্তি থাকে, তাহলে গড়বো কি করে? ভেঙো না, তাড়া আছে। কিসের এত তাড়া? তাড়া কেবল সময়ের থাকে। তোমার আমার কেন? আমরা তো তার ক্রীতদাস! কেবল তার সাথে তাল মিলিয়ে চলা- যার নাম উন্নতি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)