১) খোচর

'পুলিশ সব জায়গায় পৌঁছতে পারে না, খোচর দিয়ে কাজ করায়'।
'দুষ্টু লোকেরা খোচরদের বিরুদ্ধে আবার খচ্চর লেলিয়ে দেয়'।

২) মেইল

'ও আমাকে মেইল পাঠিয়ে প্রপোজ করেছিল'।
'মেল মেলকেও মেইল পাঠায়, ফিমেলকেও মেইল পাঠায়'।

৩) চেয়ার

চেয়ারটা টানতে গিয়ে পড়ে গেল।
পাশ থেকে কেউ বললো, 'দাদা, কেয়ার নিয়ে চেয়ার টানুন'।

৪) কীর্তন

'আমি গবেষণা করি'।
'কী বিষয়ে'?
'কীর্তন'।
'এর থেকে কী ক্যান্সারের ওষুধ আবিষ্কার হবে'!

৫) বিনয়

'ও বিনয় দা, তোমার বাড়ির নম্বরটা কত'?
'বি...নয়'।