আমেরিকার স্বাধীনতা সংগ্রাম-
সাদা মানুষেরা লড়েছিল সাদা মানুষদেরই সাথে।
ও দেশের বাদামি মানুষেরা পালিয়ে বাঁচলো প্রাণে-
বাইরের লড়াই বাইরেই,
ঘরের লোক গর্তে ঢুকে গেল-
এখন তারা ইঁদুরের মতো বাঁচে।
ভারতের স্বাধীনতা যুদ্ধ-
বাদামি মানুষের সাথে সাদা মানুষের লড়াই-
সাদারা পালিয়ে বাঁচলো।
এখানে বাদামি মানুষেরা বাঁচে মাথা উঁচু করে।
বলুনতো কোনটা আসল স্বাধীনতা?
মন্তব্য (2)