১) আলসেশিয়ান

বৃদ্ধ গরীব। যার কেউ নেই, তার ভগবান আছে।
বৃদ্ধ ধনী। যার কেউ নেই, তার আলসেশিয়ান আছে।

২) ডেঙ্গু

দিপু। আমার বিরুদ্ধে যে কথা বলবে, তাকে আমি কোর্টে তুলবো।
দিনু। যে মশাটার কামড় খেয়ে তোর ডেঙ্গু হয়েছিল, সেটাকে আগে কোর্টে তোল।

৩) গ্র্যান্ড টোটাল

রাজ। তমু, তোর ইতিহাস ভূগোলে কোনও মাস্টার নেই?
তমু। না রে রাজ।
রাজ। বাবাকে বল, ইতিহাস ভূগোলে তাড়াতাড়ি মাস্টার রাখতে।
তমু। তুই আগে তোর বাবাকে বল, গ্র্যান্ড টোটালে মাস্টার রাখতে।

৪) হাইওয়ে

ছেলে। বাবা, হাইওয়ে কি?
বাবা। যে ওয়ে দিয়ে হাই তুলতে তুলতে লোকে হেঁটে যায়।

৫) ইট

পথচারী। দাদা, রাস্তার ধারে এই ইট গুলো ফেলে রেখেছে কেন?
বাড়ির মালিক। দাদা, এই পথ দিয়ে লোকে গেলেই মাথায় ভাঙবে বলে।