'ওদের তাঁবু গুলোতে আগুন লাগিয়ে দাও।
ওরা বাঁচার দায়ে এই মিনারে এসে আশ্রয় নেবে।
তারপর বাইরে থেকে মিনারের দরজা বন্ধ করে দাও।
ব্যাস! কেল্লাফতে'!

ঠিক তাই হল।
নায়কের ন্যায়বিচারে নিরীহের নিপাত।
এটাই সভ্যতা।
যুগ যুগ ধরে চলছিল ব্যাভিচার।
পিরামিড সাক্ষী।

হঠাৎ একদিন ভোর রাতে
মিনারের দরজা ভেঙে বেরিয়ে এল নিরীহ মানুষ,
বললো, 'আসুন রাজা আপনাকে বন্দি করি'।

এবার রাজা পালাবে কোথায়!