মালিক একা ফেলে রেখে চলে গেল।
বললো, 'যুদ্ধ লেগেছে'।
আচ্ছা বলুন, আমার জীবনের কী কোনও দাম নেই !
একদল মানুষ মানুষ মারছে।
আরেক দল মানুষ বাঁচার তাগিদে
আমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে যাচ্ছে।
অসভ্য পশু যুদ্ধ করে পেটের দায়ে,
কিন্তু সভ্য মানুষ যুদ্ধ করে ক্ষমতা ও টাকার লোভে।
আমার মাত্র দু বছর বয়স।
দু বছর ধরে এই মালিককেই মা বাবা ভেবেছি।
যদি মানুষের বাচ্চা হোতাম, তাহলে হয়ত এমন হতো না!