মেয়ে স্বাবলম্বী হয়েও নিস্তার নেই।
মেয়ে বড় চাকরি করলেও,
সমাজ প্রশ্ন তুলবে-
যতক্ষণ না কোনও সুযোগ্য পাত্র তার দায়িত্ব নিচ্ছে।
কেন কোনও স্বাবলম্বী মেয়ে
কোনও বেকার ছেলের দায়িত্ব নিতে পারে না?
সমাজ কবে তুলবে এই প্রশ্ন?
এখন অনেক ঘরে মেয়েরাই সংসার চালায়,
তারা প্রকৃত স্বাবলম্বী- তবে হাতে গোণা।
এখানেও সমাজ প্রশ্ন তোলে,
এই রকম অযোগ্য ছেলের সাথে কেন বিয়ে হল?
মন্তব্য (6)