এ হাত ও হাত হয়ে ঘুরছে
ওপর তলা থেকে নীচ তলা
কত হাত
হাত আবার দু প্রকার
বাঁ ও ডান
ভিন্ন হাতের ভিন্ন অর্থ
কারো মাথায় হাত
কারো বা পকেটে
কারো হাত অপরের কাঁধে
কারো অপরের কোমরে
কারো হাতের ভিতর একটা হাত
কারো হাত কাটা
কারো হাতে জোর নেই
কারো হাত ফাঁকা
হাতে হাতে হাতাহাতি
হাতে হাতে হাতকড়া
হাতে হাতে রান্নার হাতা
হাতে হাতে জামার হাতা
হাতে ধরা হাতুরি
হাত কথা বলে সবার আগে
জাদুকরের হাতের খেলা
পুলিশ হাত দেখালে গাড়ি থামে
চলার পথে মানুষ হাত নাড়ে
এ হাত ও হাত হয়ে চলছে জীবন...
মন্তব্য (7)