১) ইনজেকশন
'খাবি না মানে, দেখ আমার হাতে ইনজেকশন'।
ও মা, বাচ্চাটা চুপচাপ সব ভাত খেয়ে নিলো!
ওর মা বললো, 'দাদা, রোজ ওর খাওয়ার সময় আপনি আপনার ইনজেকশনটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তো'?
২) ঠাকুরের গান
'ঠাকুরের গান চালা। ঠাকুরের গান চালা'।
'এখনও বিয়ে হল না। ছেলে মেয়ে হল না। এখন ঠাকুরের গান মানে'!
'প্রেমের ঠাকুর, রবি ঠাকুর'।
মন্তব্য (2)