বক্সারের গঙ্গা
হামিরপুরের যমুনা
কাটিহারের নদী

জলে মৃতদেহ
কখনও আধপোড়া, কখনও দগ্ধ নয়
তবে মৃত্যুর কারণ একটাই
করোনা

কে মৃত
মৃতদেহ না সমাজ
জীবিকার অভাবের থেকেও খারাপ কৃষ্টির অভাব

প্রশ্ন, করা ফেলে গেল
মানুষ না জানোয়ার
মানুষ হলে ধরা পড়বেই
আর জানোয়ার হলে জঙ্গলে পালিয়ে যাবে

তদন্ত যেন জলের মতো না হয় !