সবারই নিজের পায়ে দাঁড়ানো দরকার।
পুরুষ নারী উভয়েরই।
এখন সকলকে কাজ দেওয়ার মতো কাজ কোথায় !
এই ঘরে তিনজন রোজগেরে।
ওই ঘরে সকলে বেকার।
এক সাথে একই পদে সকলের পদোন্নতি হয় না।
পদ যখন একটাই। সংখ্যা বাড়লো কোথায়।
কেউ প্রদীপের শিখায় আলোকিত হয়।
কেউ তার গা বেয়ে গড়িয়ে যাওয়া তেল মোছেন।
যোগ্যতার দাম নেই।
এখন হাত আছে কিন্তু কাজ নেই।
কারও হাত পুরো ফাঁকা, কেউ বা মাঝে মধ্যে হাত নাড়েন।
কিছুদিন বাদে ভাতও থাকবে না।
হাত দিয়ে মানুষ হাত পাতবে আর কতদিন।
সে শিখবে কেড়ে খেতে।
ট্যাক্স দিলেও রাজকোষ শূন্য।
প্রকল্প এ হাত ও হাত হয়ে আসতে আসতে
হাতের তালুতেই মিলিয়ে যায়।
দারিদ্রই চিরসাথী।
হাত বোতাম টেপে।
সুইসাইড বোম্বার নয়।
তবু নিজের নিয়তিকে নিজে ডেকে আনা...
মন্তব্য (5)