হঠাৎ আমি নিজের মধ্যে হারিয়ে গেলাম...

ফ্ল্যাটের লোন বললো, 'খোলা আকাশের থেকে বড় ছাদ নেই'।
গাড়ির লোন বললো, 'দু পায়ে যেদিকে খুশি যাওয়া যায়'।
জীবন বীমা বললো, 'বীমা না বোমা, যখন তখন ফাটে'।
স্বাস্থ্য সাথী বললো, 'দেহের মৃত্যু আছে, সত্তার মৃত্যু নেই'।
লোন নিয়ে সদ্য বিয়ে করা মাতাল প্রেম বললো,
'মান অভিমানের থেকে বড় এখন কেরিয়ার'।
এডুকেশন লোন বললো, 'আমি পুঁজিবাদে বিশ্বাসী নই'।

সচরাচর মানুষ নিজের মধ্যে হারায় না-
ঘুমের ভিতর চিন্তাগুলো স্বপ্ন হয়ে দেখা দেয়।
লিভার বললো, 'তোমার খানিক সুখ, আমার অসুখ'।
আমি বললাম, 'কোনও বীমা বা সাথী নয়,
বেড়াতে যাওয়ার লোন দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো'!