মানুষ এখন সময়ের মতো-
নদীর স্রোত হয়ে বয়ে চলে।
পিছন ফিরে দেখে না করো দিকে,
ঠিক যেমন সময় ফিরে দেখে না কে পিছিয়ে পড়লো দৌড়ে !
সময়ের মতো সে ভাবতে ভুলে গেছে:
যেন না ভেবেচিন্তে এগিয়ে চলাটাই তার কাজ, তার ব্রত।
যে মানুষ সময় হতে পারেনি-
ঘড়ি হয়ে দাঁড়িয়ে আছে স্তব্ধ দেওয়ালে-
ঘড়ির কাঁটা তার জন্য হলেও
সময় তার জন্য নয়।
ভয় হয় এই বুঝি মানুষ সময়কেও পিছনে ফেলে এগিয়ে যাবে।
ভুলে যাবে নিজের অস্তিত্বের ইতিহাস !
মন্তব্য (7)