যেমন রবি ঠাকুরের 'হঠাৎ দেখা',
তেমনই হঠাৎ দেখা হল তার সাথে। ঝলমলে রাতে।
সে এখন অন্য কারো,
তাই চিনেও চিনলাম না তাকে।
সেও ঠিক তাই...
ওরা চলে গেল ওদের পথে
আর আমি আমার।
রাতের সব তারা দিনের আলোয় সত্তা হারায় জানি
কিন্তু আমাদের দেখা হওয়ার সাক্ষী রইল
তারায় ভরা ঝলমলে আকাশ !
মন্তব্য (5)