বাজারে গিয়ে দেখলাম:
রাস্তার ধারে ফুটপাথের ওপর সাজানো সারি সারি ফাঁকা খাঁচা।
আমার বুকের প্রাণ পাখিটা ধুকপুক করে উঠলো হঠাৎই
এই বুঝি একটা স্বাবলম্বী জীবন আটকা পড়লো জালে।
স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার সবার-
অন্যকে ব্যথা দিয়ে নয়, মনের আনন্দে মনের খুশিতে...
ইচ্ছে হল খাঁচাগুলো ভেঙে দিই
কিন্তু জীবনের সব ইচ্ছে পূর্ণ হয় না কখনও
তাই পাশ কাটিয়ে চলে গেলাম বুকের ব্যথা বুকে বয়ে !
মন্তব্য (4)