তোমার আমার এসি-তে শুকায়।
কৃষক শ্রমিকের পায়ের তলার মাটি ভেজে।
সেটা পরিশ্রমের ঘাম।
বন্দে মাতরম্।

বড় ঘরের মেয়েকে কেউ দেখলেই দোষ হয়।
রাস্তায় রাস্তায় ঘুরে যে মেয়েটি দু হাত পাতে, তার সর্বনাশ কালে সমাজ চুপ।
সেটা ইজ্জতের দাম।
বন্দে মাতরম্।

স্যুট বুট পরিহিত বা স্কার্ট কোট পরিহিতা সূর্যের মতো উজ্জ্বল।
ভিতের ওপর দাঁড়িয়ে বাড়ি কিন্তু ময়লা কাপড় চাঁদের কলঙ্ক।
সেটা যশ সুনাম।
বন্দে মাতরম্।

বড় বড়ই, ছোট ছোটই।
দেশ যতই হোক প্রিয়, সমাজ নাক ওঁচা।
সেটা বুড়ো ভাম।
বন্দে মাতরম্।