অনেক সময় মুখে হাসি লেগে থাকে
কিন্তু মন থেকে হাসি না।
আমার হাসি দেখে মানুষও হাসে, খুশি হয়
কিন্তু কেউ জানতে চায় না অন্তরের কথা।
আমি বুঝতে দিই না কারোকে
যে আমার ভিতরে আরেকটা আমি ছোট হচ্ছে দিনরাত,
পাছে লোকে মজা করে।
তাহলে মুখের হাসিটুকুও মারা যাবে নির্ঘাত।
মুখের হাসি মারা গেলে
বেঁচে থাকাই দায়।
তখন মানুষকে নয়,
নিজেকে দেখলেই লাগবে ভয়!
মন্তব্য (10)