১
না বলা কথার ভারে করি ছটফট |
মুক্তি পারে না দিতে শত মন্দির মঠ |
বাস্তবে রূপ দিলে মুখে হাসি ফোটে |
সুখ শান্তি আমার লিখেই জোটে |
২
বাঁচবো বলে গড়ি নীতি,
করি নাকো রীতির ইতি |
বুকের রক্ত ঝরে যখন হয়ে শরীরের ঘাম,
যায় কী মাপা তার দর দাম!
৩
চোখ কান খুলে নিই সব-
ফুটিয়ে ফুল সাজাই ফুলদানি টব...
শিক্ষার তরে এই কলমই গড়বে |
সমাজের তরে এই প্রাণই লড়বে |
৪
জীবনটা শেয়ার বাজারের মতো সাপ লুডো খেলা নয়-
লাভ ক্ষতির অঙ্ক না কোষে মানুষ হওয়াতেই জয় |
দিতে যদি নাও পারি কারোকে শান্তি সুখ,
দেবো না কখনও যন্ত্রণা ব্যথা দুঃখ |
মন্তব্য (7)