শীতে দেখতাম একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে-
ডালপালাগুলো শুকনো হাড়ের মতো:
মাংস চামড়া কিছুই নেই |
বসন্ত আসার সাথে সাথেই
মৃতদেহটা আড়মোড়া ভেঙে উঠলো শীতঘুম থেকে-
পাতা গজালো, তারপর ফুল ফল...
যাকে বলে স্বমহিমায় জেগে ওঠা-
জীবনের স্রোতকে একেবারে মিলিয়ে দেওয়া সময়ের সাথে |