নিয়েছি এক সমুদ্র-
ছুঁড়ে দেবো এক বালতি জল!
সমুদ্র হেসে বলে,
'এতে আমার কী লাভ বল?
যা ছিল তাইই তো থাকবে' |
'আমি বলি, 'একটু শান্তি পাবো' |
মুখ ফিরিয়ে নিইনি...দু কান দিয়ে শুনেছি কান্না...
ভাবিনি কখনও একা খাবো' !
'তথাস্তু', সমুদ্র বলে |
সুখ আমার পাড়ি জমায় অতল অজানা তলে |
মন্তব্য (4)