পাচার

খবরের কাগজের লোক আসে |
অভাগী ভাবে এবার ও মুখ খুলবে |
সবিতা মাসি সাবধান করে দেয়,
'দাদারা ঠিক শোধ তুলবে' |

ও মুখ খুললো ভয় না পেয়ে |
এবার ওর ঠিকানা হবে আরব দেশ |
যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে
পুলিশের হাতে ধরা পড়লো বহু জন্মের অব্যক্ত ক্লেশ!

না, অভাগী আর বাড়ি ফিরবে না-
করবে সমাজ সেবার কাজ |
বাঁচাবে ওর মতোই অভাগী মেয়েদের-
বাঁচার জন্যই লড়াই আজ |

ওর নতুন নাম দেওয়া হল- আশা |
আশা না বাঁচলে জীবনও বাঁচে না |
এবার ও সত্যিই বাঁচতে চায়, তবে নিজের জন্য নয়-
শত শত অভাগীর ওই এখন স্থায়ী ঠিকানা!

(সমাপ্ত)