পরাজয়ের শিকার হতে থাকি যখন,
মানুষ বলে, 'তোমার যোগ্যতা কই'!
জয়ী হলে তারাই বলে,
'ভাগ্য ছাড়া আর কিছু নেই'!
কেউ কেউ সান্ত্বনা দেয় হেরে গেলে,
তবে বেশির ভাগই সুযোগ খোঁজে।
জয়ীকে সামনে বাহবা দিলেও,
আড়ালে ফিসফিস করে কাজে অকাজে।
মা বাবার আশীর্বাদ যদি থাকে মাথার 'পর,
পরের কথায় কান না দিলেও চলে।
বন্ধু নেই তো আপসোস নেই-
প্রকৃত বন্ধু এ যুগে কোথায় মেলে!
সমাজটা বড়ই জটিল-
তার থেকেও জটিল হলো মানুষের মন।
সফলতা আর সরলতার রং বড়ই ফিকে আজ,
তা হাতড়ে হাতড়ে প্রাণে আসে দহন।
মন্তব্য (3)