১) পিছনে সামনে
বাবাঃ স্যারের পিছনে লেগে থেকে কাজটা করিয়ে নে।
ছাত্রঃ এতদিন পিছনে লেগে ছিলাম, গতকাল থেকে সামনে লেগে চেষ্টা করছি।
২) পারপেন্ডিকুলার
কুণাল স্যার বললেন, 'ওরে চাঁদু, ওটা পারপেন্ডিকুলার, পারপিন্ডিকুলার নয়। আমার আর পিণ্ডি চটকাস্ না'।
৩) কৃপালু
স্যারঃ কৃপালু নামের অর্থ কি?
ছাত্রঃ কৃপার সাথে আলু ফ্রি।
৪) প্যান্ট
স্বামীঃ আমার প্যান্টটা কোথায়?
স্ত্রীঃ আমি পরে বসে আছি।
৫) আবার উচ্চারণে ভুল
অফিসার বললেন, 'আমি ইন্ফেকশন করতে যাচ্চি'।
আসলে ওটা ইন্সপেকশন।
বউদি বললেন, 'গাড়ি সিঙ্গেলে দাঁড়িয়ে আছে'।
আসলে ওটা সিগনাল।
দিদা বললেন, 'আমি টিভি-তে ছিটিয়াল দেখছি'।
আসলে ওটা সিরিয়াল।
কাকু বললেন, 'আমি ভ্যাপসা করে খাই'।
আসলে ওটা ব্যবসা।
দাদু বললেন, 'আমার ড্যাবনায় কি ব্যথা'!
আসলে ওটা দাবনা।
৬) বউ-এর নামে
'সব বউ-এর নামে কেন'?
'জিএসটি কম কাটে বলে'।
৭) সামোসা
দেখবেন, সামোসা খেয়ে কোনো সমস্যা না হয়।
৮) ধোঁয়া
'আপনার মুখ থেকে রোজ ধোঁয়া বেরোয়। তাতে সমাজের ক্ষতি হয়'।
'আপনার গাড়ি যা ধোঁয়া ছাড়ে রোজ, তাতে প্রকৃতি ধ্বংস হয়'।
৯) মোসে
স্ত্রীঃ জামাকাপড়ে মোসে ধরেছে।
স্বামীঃ আমি জামাটা ধরার সাথে সাথেই বললে।
১০) কানে কম শোনা
'মাছের ফুলকা বাদ দিয়ে দেবো নাকি'?
'কি ভাই ফুলকো লুচি খাওয়াবে নাকি'?
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।