১) ওপরে গেলেও
স্বামীঃ ওপরে গেলেও তুমি আমাকে কথা শোনাবে!
স্ত্রীঃ আমি একটা লিস্ট নিয়ে গিয়ে ভগবানের হাতে ধরিয়ে দেবো।
তোমার যে পাপ গুলো তাঁর খাতায় তোলা হয়নি, সেগুলোর লিস্ট।
২) ভাইফোঁটা
বোনঃ ভাইদেরই কেবল ফোঁটা দেওয়া হয়? বোনেদের কেন দেওয়া হয় না?
ভাইঃ ভাইদের পকেটও কাটা হয়।
৩)আদা
"কাশি হচ্ছে? আদা বাটা মুখে রাখো"।
"আদার সাথে পেঁয়াজ ও রসুন রাখা যাবে কি"?
৪) হেডফোন
"হেডফোনটা ওভাবে জলে ফেলে দিলি কেন রে"?
"গ্যারান্টির সময়সীমা শেষ হতে আর এক মাস বাকি, নতুন একটা পাবো বলে"।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।