১) ইলিশ গুলো
"ইলিশ গলো বেশ টাটকা"।
"দাদা, মরা কি কখনো টাটকা হয়"?
"মরা দুই প্রকার- টাটকা মরা ও বাসি মরা"।
"অর্থাৎ"?
"সদ্য মরা আর এক বছর আগের মরা"।
২) কানে কম শোনা
বিয়াল্লিশ-কে শুনেছে বিয়েতে ইলিশ।
ক্যাডবেরি-কে শুনেছে কাদম্বরী।
৩) কাশি
"দাদা, মুখে হাত দিয়ে কাশুন"।
"হাতটা মুখের সামনেই তো দিয়েছি,
এবার কি মুখের ভিতরে হাত ঢুকিয়ে কাশবো"!
৪) চাপ
আমিতঃ আমার সামনেও চাপ, পিছনেও চাপ।
বিজয়ঃ পার্শ্ব চাপ, উর্ধ্ব চাপ বা নিম্নচাপও আছে সাথে।
চন্দনঃ চিকেন আর মাটন বাদ গেল কেন?
৫) জায়গার নাম
হাতি বাগান-এ হাতি আছে নাকি?
শিয়ালদহ-এ পোড়ে শিয়াল।
বউবাজার-এ বউ মেলে কই?
বাগনান-এ নান রুটির গায়ে ছারপোকা!
৬) হেয়ার কাটিং সেলুন
এ কি লেখা- হেয়ার কালেক্টিং সেলুন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।