১) দিকপাল

পাল পদবি।
নাতি নিতান্ত শিশু, নাম শিশু পাল।
বাবা ধার্মিক মানুষ, নাম ধর্ম পাল।
ঠাকুরদাদার দিকে দিকে জ্ঞান, নাম দিক পাল।

যে গলিতে থাকে, নাম নেপাল।

২) বানান লেখো

স্যারঃ সম্মান।
ছাত্র লিখলো- সামান।

৩) গাইডিয়া

সেই ভদ্রলোক,
যিনি মাফলারের বদলে নেকটাই ও চটির বদলে গামবুট পরে গার্গেল করেন
ও লিকুইড সার্ফের বদলে ওয়াশিং মেশিনে হারপিক দেন,
তার দারুণ দারুণ গাইডিয়া- অর্থাৎ গাইড করার আইডিয়া।

৪) ত্যাগ

ভদ্রলোকঃ আমি জীবনে অনেক ত্যাগ করেছি সাধু বাবা,
তবুও আমার এই দুর্দশা কেন?

সাধু বাবাঃ তোমার হাতের রেখা বলছে
যে জীবনে তুমি মল ও মূত্র ছাড়া কিছুই ত্যাগ করো নি,
তাই তো তোমার এই দুর্দশা!

৫) তাৎপর্য

স্যারঃ তাৎপর্য-এর অর্থ বলো।
ছাত্রঃ তাঁতের পর্দা।

৬) সিনেমা

স্যারঃ গতকাল রাতে কি সিনেমা দেখেছো?
ছাত্রঃ ব্লু বেগুন।

৭) খেপ

ক্রেতা : আমি রুই কিনবো, ইলিশ কিনবো, চিংড়ি কিনবো, পাবদা কিনবো...
খেপে খেপে দাম দেবো।
বিক্রেতা : বাবু, আপনি তাহলে খেপে খেপে মাছ নেন-
আজ রুই নেন, তিন দিন বাদে ইলিশ নেবেন, তার এক সপ্তাহ বাদে চিংড়ি,
তার চার দিন বাদে পাবদা...