১) ছাতা

"দাদা, ছাতা নিয়ে যান, পঞ্চাশ বছর টিকবে"।
"দাদা, পঞ্চাশ বছর বাঁচবো কিনা জানি না"!

২) বুলবুল

"আপনার নাম কি"?
"লোকে আমাকে বুলবুল দা বলে"।
"বুলবুল দা না বুলবুল পাখি"।

৩) নাম

ঠাকুরদাদার নাম ছিল বংশ গোপাল রায়।
ছেলের নাম বংশ প্রদীপ রায়।
নাতির নাম কি হবে?
একজন মজা করে বলল,
"বংশের ধারা রয়"।

৪) ঢেকুর

"গোসাপ যদি একবার কামড়ায়,
তাহলে মেঘ না ডাকা পর্যন্ত ছাড়বে না"।

"ঢেকুর তুললেও নয়"!

৫) চা

এখন দোকানে দোকানে গরম মিষ্টি জল।

৬) দাঁত

"মুখ খুলে কথা বললে বোঝা যাচ্ছে যে সামনের দাঁতটা নেই"।

"কথা তো মুখ দিয়েই বলবো"।