তোমার-আমার অনেক তফাৎ
নয়তো কিছুর অভাবে,
তফাৎ শুধু জীবনধারায়
আর দু'জনার স্বভাবে।

তোমার জীবন হেসে খেলেই
কাটে অষ্টপ্রহরে,
আমার জীবন কষ্টে কাটে
নিষ্ঠুর এই শহরে।

পারিনা আমি সবার মতো
কথায় কথায় হাঁসতে,
তাই বুঝি কেউ চায়না আমায়
একটু ভালবাসতে।

জান কি তুমি? যদি কখনো
একটুও আমি হাঁসি,
তার আড়ালে লুকিয়ে রাখি
কষ্ট রাশি রাশি।

লক্ষ জনের মাঝেও আমায়
লাগে বড় একা,
সত্যিকারের সাথী হয়ে
কেউ দিলোনা দেখা।

দুঃখের মাঝেই সারাজীবন
আমার বসবাস,
তাইতো আমি বেঁচে থেকেও
জীবন্ত এক লাশ।