জীবন থেকে জীবন গেলো, এখনও হয়নি জীবন দেখা

মেঘের ভাজে লিখেছিলেম অব্যাক্ত সব কথা

সময় এসে, সময় এখন দিচ্ছে বিষম ব্যাথা।।

ব্যাক্ত যত আরম্বর ভার্চুয়ালে সখা
মহাপ্রয়াণ আজ শ্রাবণ কান্নায় লিখা
বর্ষণ সুখ মুখরিত অমানিশা
অদ্ভূত সৌন্দর্য উপঢোকন, তাই জলে জ্বলে আত্ম পবিত্র রাখা
বৃষ্টির জল মুষুলধারে আছড়ে পড়ছে পাতায়
কান্নার রোল তর্জন গর্জন মানছে না তা ছাতায়

চন্দ্রস্নান পাতায় পাতায় পুত পবিত্র ঘ্রাণ
পূর্ণচাঁদে মেঘের জলে ভিজতে চায় যে প্রাণ