অসহিষ্ণু সময়
-হরি শংকর রায়
মন-পোড়া-মন পোড়াই !
ভস্মটুকু উড়িয়ে দিয়ে খুঁজে নিই,
গন্ধ শুঁকে শুঁকে চিনে নিই
আসল-নকল,
অথবা ধোঁয়ায় লীন হই।
পুনর্বাসন করি মন
জীবনের অসীমতায়,
অসহিষ্ণু সময়ের খেলায়।
--=¤=--
২১-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য (6)