=ফুল ও কাঁটা=
-হরি শংকর রায়

ফুলগুলো সব ফুটে থাক্
আপন আলোয় দীপ্তি ছড়াক
সৌরভ মিশিয়ে দেশান্তরী হাওয়ায়........
উড়ে উড়ে.........
স্বপ্নাবেশী প্রেম
হাতে হাত মিলাক।

আমি কে?
আমিতো ফুল নই!
ভুল.......... ভুল.......... ।
শুধু ফুল ভালোবেসে
ছুঁয়ে দেখতে চেয়েছি
ফুটন্ত যৌবন
জীবন কাঁটায় ভরে আছে
নিদারুণ কলঙ্কময়।

ও ফুল!
ফুটে ফুটে থাক্
আর করবো না ভুল।

--= 0 =--
২৬-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।