= রাত্রি-কাব্য =
- হরি শংকর রায়

আমার কি ভুল ছিলো
এই পথে!
রাত্রি-কাব্য পড়ে পড়ে
তোমাতেই ঠেকিয়েছি মাথা।
একটু এদিক-ওদিক হলেই
তোলপাড়,
কী সব মহাকাণ্ড শুরু করো!
ফোঁসফোঁস চোখে নাকে জল একাকার।
ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছো
তুমি
চৌকাঠে দাঁড়িয়ে আরও
একবার ডেকেছিলাম,
এই শোন্!
শোন্ই না!
যেও না অন্ধকারে।

এখন মধ্যরাত।
তিন প্রহরের রাত্রিতে বাহিরে থাকতে নেই।
ঘন অন্ধকারে......
ডুবে যাচ্ছো তুমি
ডুবে যাচ্ছে সব তারা
তুমি ফিরে এসো.....
ফিরে এসো........
তোমায় ডাকছে
আমার রাত্রি-কাব্য।

--=<0>=--
২৪-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।