প্রেম ও গান
-হরি শংকর রায়
কী গান শোনালে হাওয়া!
শরত এসে দুয়ারে নাড়ছে কড়া।
এই সব মায়াবী
রাতে.......
অলক্ষ্যেই ঝরে পড়ছে শিউলি।
সে কি শুনেছিল গান
বিরহী
পাখির কণ্ঠে যে গান বেজেছিল
সোম ফাঁক চিনে চিনে
ষষ্ঠী-তেই প্রেম
তারপর ধামা।
এ যে পাগলা হাওয়া!
থামা.....!
এ গান থামা!
চঞ্চল অঞ্চল উড়ে উড়ে
মন আজ দিশাহারা।
কী গান শোনালে
হাওয়া!
কী গান শোনালে হাওয়া!
--=< 0 >=--
২৩-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য (7)