ভ্রম
-হরি শংকর রায়
কত দিন মনে হয়েছে
খসে পড়া নক্ষত্রের মত
ছুঁয়ে দেই,
মুঠোয় ভরে নিয়ে চাঁদ
দে ছুট ! দে ছুট!
এভাবেই কত কালরাত্রিতে
প্রসারিত উর্ধ্ববাহু উপবাস করে শিখেছে
আলাপ, বিস্তার................।
অতঃপর...........
সোনা সোনা রোদে প্রেম,
গৌড় গৌড় বলে খুঁজি
আমার কৃষ্ণ আঁধার ভ্রম।
--=0=--
১৮-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য (4)