সব কিছু ছেড়ে গেলেও তিনটি বস্তু আমাকে ছেড়ে যায়নি।
যার মধ্যে প্রথম হচ্ছে আমার মা, মায়ের বিষয়ে বলে শেষ করার মত কণ্ঠস্বর মালিক আমাকে দেননি। মা কে নিয়ে বলে শেষ করার মত কন্ঠের শক্তি মালিক আমাকে দেননি। দ্বিতীয়ত হচ্ছে, প্রিয় মানুষের প্রতি মায়া, যে মায়া আমি কখনো কাটিয়ে উঠতে পারিনি যে মায়া আমাকে ধ্বংস করে দিয়েছে । তৃতীয়ত হচ্ছে, দুঃখ, দেখুন মাকে নিয়ে বলার ক্ষমতা আমার আজও হয়ে ওঠেনি তবে মায়া নিয়ে বলা যায় অনেক কিছু, দুঃখ নিয়ে বলা যায় অনেক কিছু, আমি পৃথিবীর অনেক সুখ উদযাপন করেছি তবে এই সুখের কোনো সুখই ওই মায়ার সমতুল্য হয়ে উঠতে পারেনি। দুঃখের প্রসঙ্গে আমি বহুবার নিজেকে আগুনে পুড়িয়েছি তবুও ব্যথিত হয়নি অথচ সেই আমি সামান্য একজোড়া চোখের মায়ায় ব্যথিত হয়েছে বহুবার দুঃখ পেয়েছি বহুবার। আমাদের জীবনে এমন অনেক মানুষ ছিল আছে বা ভবিষ্যতে আসবে যাদের জন্যে জীবন দিতেও প্রস্তুত ছিলাম বা থাকবো যাদের খারাপ সময়ে খারাপ পরিস্থিতিতে আমরা সব সময় তাদের পাশে ছিলাম হয়তো তারা সেগুলো কোনদিনই মনে রাখেনি। কিন্তু আমাদের করা কিছু ভুল তাদের মনে এতটা পরিমাণ ঘৃণা জন্ম করে দেয় যে সম্পর্ক ছিন্নতার সম্ভাবনা শতভাগ বেড়ে যায় এটা কি দুঃখ নয় দুঃখ শুধু প্রেমকে ঘিরে নয় দুঃখ লুকিয়ে আছে ছেড়ে যাওয়া তেও, দুঃখ লুকিয়ে আছে পরিবারেও, দুঃখ লুকিয়ে আছে পুরুষত্ত্বে, দুঃখ নিয়ে বলে শেষ করা যাবে না। একটা প্রবাদ বলি দুঃখ আঁকড়ে বাঁচতে নেই আমি বহুবার চেষ্টা চালিয়েছি এখানে সমাপ্তি ঘটাবো দুঃখের আমি । দুঃখ আঁকড়ে বাঁচতে চাই না তবে আমি কেন জানি প্রতিবারই ব্যর্থ হয়ে যাই দুঃখ আমাকে কখনোই তোমার মত ছেড়ে যায় না। দিনশেষে বার্তা এতটুকুই মানুষের জীবনে চলার পথে সুখ দুঃখের বহুবার আবির্ভাব ঘটে তবে দুঃখ আঁকড়ে বাঁচা যাবে না যদি আমরা দুঃখে থাকি তবে আমাদের ধ্বংস নিশ্চিত, এজন্য সর্বপ্রথম আমাদের দুঃখকে ত্যাগ করতে হবে, নিজেকে ভালবাসতে হবে, যতদিন পর্যন্ত না আমরা নিজেকে ভালবাসতে পারব ততক্ষন আমরা এই দুঃখের সাগরে ডুবে মরবো, দুঃখ রাখা যাবে না হ্যাঁ বেঁচে থাকতে হলে দুঃখ এড়াতেই হবে,এতটা দুঃখে থাকার পরেও আমার কেন জানি মনে হয় এই দুঃখই আমাকে বাঁচিয়ে রাখে, এই দুঃখের জন্যই আমি বেঁচে আছি দুঃখ আছে বলেই আমি বেঁচে আছি।সেই প্রিয় মানুষের প্রতি মায়া আছে বিধায় আমি বেঁচে আছি। সুতরাং দিনশেষে একটা কথাই বলবো যদি তুমি বাঁচতে চাও তাহলে এ মায়া আর দুঃখকে ত্যাগ করতে হবে তা না হলে তুমি কখনোই বাঁচতে পারবে না। এই মায়া এই দুঃখ তোমাকে কখনোই বাঁচতে দিবে না তোমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করবে হ্যাঁ প্রিয় মানুষের দেওয়া দুঃখই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। হে সৃষ্টি জগতের সেরা জীব তোমরা নারীর মায়ায় পরোনা এটা খুবই ভয়ংকর বাঁচতে হলে একা বাঁচো দেখো জীবনটা কত সুন্দর এই জীবন টা তোমরা উপভোগ করো...!!