সাদা-কালো স্মৃতি

—পুরোনো সেই রঙিন দিন আজ সাদা-কালো ছবি,

স্মৃতির পাতায় বন্দি হয়ে কাঁদে প্রেমের কবি।
বদলে গেছে সময়, বদলে গেছো তুমি,
বদলায়নি ভালোবাসা, বদলায়নি আমি।

যে দিনগুলো কাটত তোমার পাশে হেঁটে,
আজ সে দিনই চোখের জলে যায় যে নীরবে ফেটে।

যে বিকেলে তোমার সাথে স্বপ্ন বুনতাম মনে,
সেই বিকেল আজও আমায় কাঁদায় গোপনে।

আজও তোমায় খুঁজি আমি স্বপ্নেরই ঘরে,
তোমার স্মৃতি নীরব রাতে অশ্রু হয়ে ঝরে।

তোমার রেখে যাওয়া ছোট্ট স্মৃতির মেলা,
বুকের মাঝে আগলে রাখি সকাল-সন্ধ্যাবেলা।

তোমার পুরোনো মেসেজগুলো আজও পড়ি রাতে,
তোমার ছবি জড়িয়ে রাখি নিঃসঙ্গতার সাথে।

তোমার কণ্ঠ মনে পড়লে থেমে যায় যে প্রাণ,
তোমার স্মৃতির ভেতর খুঁজি হারিয়ে যাওয়া গান।

অথচ দেখো, ভুলেই গেছো আমাদের সেই দিন,
নতুন কারও হাতটি ধরে জীবন করেছো রঙিন।

স্বামীর সাথে হাসি-খুশিতে কাটছে তোমার বেলা,
আমার জীবনে নেমে এসেছে বিরহেরই মেলা।

তোমার মুখে হাসি ফোটে, আমার চোখে জল,
তোমার কাছে প্রেমের গল্প, আমার কাছে ছল।

তুমি এখন অন্য কারও ঘরের রানী হয়েছো,
আমি বাঁচি তোমার স্মৃতির নীরব বোঝা বয়ে।

জানো প্রিয়, আজও আমি তোমায় খুঁজি ভিড়ে,
তোমার মতো কাউকে দেখলে মনটা ওঠে ফিরে।

হাজার মানুষের ভিড়ের মাঝে খুঁজি তোমার মুখ,

তুমি ছাড়া এই পৃথিবীর কোথায় পাব সুখ?
তুমি কি আর মনে করো সেই চেনা দিনগুলো,

একসাথে দেখা স্বপ্নগুলো, বলা কথাগুলো?
নাকি তোমার নতুন জীবনে অতীত শুধুই ক্ষয়,

আমার ভালোবাসা তোমার কি আর মনে হয়?

হয়তো তুমি ভুলেই গেছো আমার ভালোবাসা,
ভুলেই গেছো তোমায় ঘিরে সাজানো অভিলাষা।

আমি কিন্তু ভুলিনি প্রিয়, ভুলব কী করে বলো,
তোমার স্মৃতি বুকের মাঝে আজও প্রদীপ জ্বালো।

তোমার কাছে শেষ হয়েছে প্রেমের উপাখ্যান,
আমার বুকে আজও তুমি ভালোবাসার গান।

তোমার জীবনে নতুন মানুষ, নতুন সুখের ঘর,
আমার বুকে তোমার স্মৃতি আজও নিরন্তর।

আমি জানি, ফিরবে না আর হারিয়ে যাওয়া কাল,
তবু কেন তোমার স্মৃতিই করে আমায় মাতাল?

যে মানুষটা আমার ছিল স্বপ্নের প্রতিটি ক্ষণে,
সেই মানুষটা আজ পরের ঘরে—ভাবি নির্জনে।

তবু তোমার প্রতি আমার নেই কোনো অভিযোগ,
ভালোবাসা সত্যি হলে থাকে না তার বিয়োগ।

তুমি সুখে থেকো প্রিয়, এটাই আমার চাওয়া,
আমার ভাগের সুখ না হয় আর হলো না পাওয়া।

যদি কখনো মনে পড়ে আমাদের সেই কাহিনি,
মনে কোরো, কেউ আজও তোমায় ভালোবেসে কাটায় দিন।

তুমি হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি কিছু,
তোমার স্মৃতি বুকে নিয়ে চলছি আজও পিছু।
পুরোনো সেই রঙিন দিন আজ সাদা-কালো হয়ে,

বেঁচে আছি তোমার স্মৃতির নীরব ব্যথা সয়ে।
তুমি অন্যের হাতটি ধরে সাজিয়েছো ঘর,
আমি তোমায় ভালোবাসব—যত দিন প্রাণ আছে এই বুকের বিতর ।