মনের মাঝে সুখের আনাগোনা ,
    কখনো বা দুঃখ শুধুই রয় ।
মন আসলে একটা সরাইখানা ,
    তাইতো ও মন নিঃস্ব কভু নয় ।

অজুহাতে ভুলবো না আজ আমি ,
    মাছ কে ঢাকা যায় কি দিয়ে শাক ?
সুখ গুলোকে নিজের তরেই রেখো ,
    আমার জন্য দুঃখ গুলোই থাক ।

তবুও তো জানবো মনে মনে ,
    বন্ধুতা মোর আছে তোমার সনে ।
দুটি হৃদয় আছে পাশাপাশি ,
   নেইকো তাতে এতটুকুও ফাঁক ।।