লিখছি কত আবোল-তাবোল
আসছে মাথায় তাই,
বুঝতে হলে আবোল-তাবোল
মনটা থাকা চাই ।।

পড়ছি আমি আবোল-তাবোল
বুঝছি ধরে ধরে,
পাচ্ছি আমি নিজেকে যে
আজকে নতুন করে ।।

আবোল তাবোল জগৎ আমার
আবোল তাবোল থাক্,
তোদের আছে অন্য জগৎ
সাজিয়ে তাকে রাখ্ ।।