বিস্মৃতির অতলে একদিন হারিয়ে খুঁজি
জীবনের কাপে অমৃতের চুমুক
তোমার ঠোঁটের দূরত্ব আর ঘনত্ব
পূর্ণিমার চাঁদ ও যেন সান্নিধ্যের উত্তরণ
পান্ডিত্যের পাণ্ডুলিপি ফাইলজাত বন্দী
পাকস্থলীতে বৈঠক মারে ক্ষুধা
ঘর ছাড়া পরিযায়ীর হাতে রাখবে হাত
হায়রে রমণী দ্বিধা বিভক্ত বসুধা
নয়নের মনোলোভা ,শরীরে মৃগনাভি গন্ধ
ফিকে হতে হতে হীন জৌলুসী
সিগারেটের চুমুকে ঘোঁচে ঠোঁটের বেকারত্ব
স্বপ্নের ধোঁয়া প্রেমে তুমি থেকো মৌটুসী।
মন্তব্য (2)