দত্তদা আর রনেনের প্রায়ই দেখা হয় রাস্তায়, যাওয়া আসার পথে দুজনের  কথোপকথন -  

রনেন- “ দত্তদা, ভালো আছেন?”
দত্তদা- “ আর বলো না,  শরীর টা বড্ড খারাপ। কিচ্ছু খেতে……
রনেন- “ আমার মাসতুতো শালার আজকে আসার কথা আছে। বড্ড চাপে আছি- চলি।"

      দ্বিতীয় দিন

রনেন- “ দত্তদা, ভালো আছেন?”
দত্তদা- “ আর বলো না  শরীর টা……..
রনেন- “ আপনার বৌমাকে নিয়ে পুজো শপিংএ যাওয়ার কথা আছে। বড্ড চাপে আছি- চলি।"

       তৃতীয় দিন

রনেন- “ দত্তদা, ভালো আছেন?”
দত্তদা- “ব্যাপক।”