খুলে ফেল্ ওই নোংরা চক্ষু, খুলে ফেল্ ।
যে চক্ষুর তৃষ্ণা মেটাতে
ষাট বছরের বৃদ্ধের হাতে
ধর্ষিত হয় পাঁচ বছরের শিশু ,
যে চক্ষুর লালসায় অনাহারীর অন্ন কেড়ে
লোভী অসুরেরা গড়ে তুলেছে অভ্রভেদী অট্টলিকা,
যে চক্ষুর ক্রোধে পাষণ্ডদের হাতে
রক্তাক্ত হয়ে মাটির অতলে মিশে যেতে হয়
ফেলানি, বিশ্বজিতের মত অসহায় মানুষদের—
খুলে ফেল্ সেই নোংরা চক্ষু,খুলে ফেল্ ।
মন্তব্য (15)