রক্তবর্ণ সূর্যের বিদায়ে
         ভুবনে নেমেছে সন্ধ্যাবেলা;
সমস্ত আলো হনন করে
        ভেসে আসল তিমিরের ভেলা।
আকাশে নেই চাঁদের হাসি,
ঢেউ খেলে কালো মেঘরাশি_

এই বিষণ্ণ সন্ধ্যা লগনে
         আমি বসে আছি নিরালায়;
আঁখি তুলে আকাশে তাকালে
          মনে পড়ে কেবলই তোমায়।


প্রথম প্রকাশ :২২/১২/২০১২( কবিতার আসর )