মনে পরে...
যখন বিষন্ন মেঘ তার অন্ধকার কে প্রতিফলিত করে..
মনে পরে ঠিক তখন...
যখন হঠা্ৎ করেই নিজের ছায়ার সাথে কথোপথোন হয়.
মনে পরে..
তারা গুলো যখন দলবদ্ধ হতে ছড়িয়ে যায় আকাশে....
মনে হয় চাদঁ তার প্রতিক্ষায় আরও একবার ভাবতে বসেছে
আমিও নই কি তার দলে?.
মনে পরে...
যখন অজান্তেই ভুল করে ফেলি..
মনে পরে...
যখন হোঁচট খেয়ে -নিজেই হেসে ফেলি।
মনে পরে
তখন আমি কিছুই ভাবি না
মনে পরে, ঠিক তখনও
যখন হয়তো তুমিও তা ভাবতে চাও না
মনে পরে - ভিষণ ভাবে
আবেসে. ছন্দে...
আমার নিত্য নতুন গল্পে..৷
কবিতায়, আক্ষেপে...
বদ্ধ চিন্তায়,, মুগ্ধ নিদ্রায়!!
আমার সকল সময়েই মনে পরে
মন্তব্য (12)