লাশঘরে হিম ঠান্ডা নিরবতা ভয়
লাশঘর খালি থাক, হোক শব্দময়
অপঘাতে মৃত্যু এলে লাশঘর ভরে
আমাদের যেন বন্ধু ভালো মৃত্যু হয়
লাশঘরে মনোরঞ্জন ডোম ময়না তদন্ত করে
কাটাকুটি সারা দেহে, করে কি অন্তরে?
ভুস করে ভুঁড়ি ফাঁক, গৃহ গন্ধময়
লাশঘরে আত্মারাম দেহখাঁচা ছাড়ে!
লাশঘরে আলো জ্বলে বত্রিশ পাওয়ার
সাজানো বিছানা জুড়ে ভুতুরে কারবার
কোথাওবা মরা রক্ত ঋণ শোধ করে
আমাদেরও দিন আসে লাশঘর যাওয়ার?
আমাকে কখনো যদি আনো লাশঘর
দেহটাকে শুইয়ে দিও ন্যাপথলিনের পর
আত্মা উড়ে বসতে যেন পারে জানালায়
সারারাত্র দৃষ্টি যাবে জ্যোৎস্নার উপর।
মন্তব্য (12)