আমি বন্ধি ঘরে অন্ধকারে
জ্বেলেছি মোমের বাতি,
বাতিটি অল্প জ্বলে আবার নিভে
দিয়ে গেল আঁধার রাতি।
,
আমি মহাবিপদে অথৈ সাগরে
ডেকেছি গরিব মাঝি,
ঢেউয়ের মাঝে স্রোতের টানে
হারিয়ে গেল বুঝি।
,
আমি দূর আকাশে একটু হেসে
উড়িয়েছি এক ঘুড়ি,
সুতা কেটে সে খুঁজে নিয়েছে
রাজপ্রাসাদ এক বাড়ি।
,
আমি বুকের খাঁচায় আদর করে
পুষেছি হলুদ পাখি,
বনের খোঁজে সেও গেছে
শুন্য খাঁচা রাখি।
,
আমি মহাপ্রলয়ে অগ্নিশিখায়
উঠেছি আজ জ্বেলে,
চাইনা আজই কোন কিছুই
সব কিছু যাব ফেলে।
মন্তব্য (12)